নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক অন্দরে জোর জল্পনা। মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের একবার দিল্লিমুখী শুভেন্দু অধিকারী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার রাজধানী সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক কৌতূহল। জানা গেছে, বৃহস্পতিবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে প্রথমে মায়াপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গোপূজন, সাধু-সন্ন্যাসীদের সঙ্গে মতবিনিময় এবং ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মায়াপুর সফর শেষ করেই রাতের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি। রাজনৈতিক মহলের নজর এখন মূলত সম্ভাব্য অমিত শাহ-শুভেন্দু বৈঠকের দিকে। জানা যাচ্ছে, বাংলার মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই বৈঠকে। ইতিমধ্যেই নতুন মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত বলে খবর।
রাজ্যের বিভিন্ন জেলা, জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যদিও মন্ত্রিসভার আকার তুলনামূলক ছোট রাখা হতে পারে বলেই ইঙ্গিত মিলছে। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যেরও দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সফরকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের