নিজস্ব প্রতিনিধি , দুবাই - টসে জিতে সাহসিকতার সঙ্গে ব্যাট নিলেও মাঠে ভেজা বিড়াল সালমান আলি আগার দল। ভারতের বিরুদ্ধে মাত্র ১২৮ রানের লক্ষ্যমাত্রা দিল পাকিস্তান। ফের ব্যর্থ পাক অধিনায়ক। অনবদ্য বোলিং ভারতীয় স্পিনারদের। শাহিন শাহ আফ্রিদির ব্যাটে ভর করে কোনোমতে ১২০ এর গণ্ডি টপকাল পাকিস্তান। ভারতের কাছে ফের জয়ের জন্য সহজ লক্ষ্য।
ওপরের সারির ব্যাটাররা একেবারেই ব্যর্থ। প্রথম , দ্বিতীয় ওভারে ধাক্কা দেন হার্দিক , বুমরা। ওপেনার সাইম আয়ুবকে প্রথম বলেই সাজঘরে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ৪৪ বলে ৪০ করে সাজঘরে ফিরেছেন ফারহান। কুলদীপের শিকার হন তিনি। বেশ কিছুক্ষণ পিচে ছিলেন বটে তবে লাভের লাভ করতে পারেননি। বুমরার বলে সাহসিকতা দেখাতে গিয়েই বিপদে পড়েছেন মহম্মদ হ্যারিস। ফখরকে তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল। ভাল ছন্দে দেখালেও দলের হয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেননি।
পাক অধিনায়ক সালমান আলি আগার সেই একই চিত্র। টেস্ট ম্যাচ খেলে সাজঘরে ফিরলেন। ১২ বলে মাত্র ৩ রান করে অক্ষরের জালে ধরা দিলেন তিনি। এছাড়া পরের দিকে কোনো ব্যাটার সেইভাবে রান তুলতে পারেননি। চারের বদলা নিয়ে মুকিমকে ফেরান বুমরা। এরপর দুঃসাহসিক ক্রিকেট খেলতে থাকেন পেসার শাহিন আফ্রিদি। চারটি ছক্কা মারেন। তার ব্যাটে ভর করেই সম্মানজনক স্কোরে পৌঁছায় পাকিস্তান। ১৬ বলে ৩৩ করেন পাক পেসার। কুলদীপ ৩ , অক্ষর ২ , বুমরা ২ উইকেট নেন। বাকি ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া , বরুণ চক্রবর্তী।
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
সেমিফাইনালে ঐতিহাসিক নীল জার্সি পরবে মেসিরা, ১৯৮৬ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার
শ্রেয়সের অধীনে টানা ব্যর্থতা! বিপর্যয় রুখতে কি ফেরানো হচ্ছে সূর্যকুমারকে?
যস্তিকা-ক্রান্তি-স্নেহর দাপটে বিধ্বস্ত ইংল্যান্ড, ঐতিহাসিক জয়ের সাক্ষী শচীনও
বিয়ের দু’বছরের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে নতুন বিতর্ক
ইংল্যান্ডের কোচের দৌড়ে দ্রাবিড়! ম্যাকালামের বিদায়ের পর আলোচনায় ভারতের বিশ্বজয়ী গুরু
মেসিকে মাঠে খুঁজেই পাইনি, ফের বিতর্কে জিকো
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...