নিজস্ব প্রতিনিধি, কলকাতা – গত মাসে স্বাভাবিকের থেকে প্রায় ৫১ শতাংশ বেশি ঝড়-বৃষ্টি হয়েছে কলকাতায়। এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গে দহন জ্বালা। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭-১০ এপ্রিলের মধ্যে আবহাওয়ার বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। চড়া রোদ থাকবে। যত বেলা বাড়বে তত পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হবে কলকাতাবাসীর।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকবে। বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামী ৭ এপ্রিলের পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় অপরিবর্তিত থাকবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের