নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এনুমারেশনের শেষ মুহূর্তে ফের কড়া নজরদারি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্ভুলতা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। BLO ও BLAদের জন্য প্রকাশিত এই নতুন গাইডলাইনকে নির্বাচন বিশেষজ্ঞরা স্বচ্ছতা বাড়ানোর বড় পদক্ষেপ বলে মনে করছেন।
বৃহস্পতিবার এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোডের শেষ দিন। তার আগেই কমিশনের কড়া বার্তা, এবার থেকে শুধু নথি নয়, প্রতিটি নথির সঙ্গে যুক্ত মিনিটস অফ মিটিংয়ের ছবিও আপলোড করতে হবে। এর ফলে মাঠপর্যায়ের কাজ কতটা স্বচ্ছভাবে হয়েছে, তা সরাসরি পর্যালোচনা করতে পারবে কমিশন। এছাড়াও মৃত, খোঁজ না মেলা বা অন্যত্র স্থানান্তরিত হওয়া ভোটারদের ক্ষেত্রে আলাদা ডিক্লেয়ারেশন আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকায় ভুয়ো বা অযোগ্য ভোটার যাতে একটিও না থাকে, এবং যে কোনও অনিয়ম যেন সঙ্গে সঙ্গেই ধরা যায় এটিই এই নির্দেশিকার মূল লক্ষ্য। ফলে এনুমারেশনের শেষ দুদিনে BLO ও BLAদের উপর চাপ বাড়লেও, নির্বাচন কমিশনের মতে এই অতিরিক্ত সতর্কতা অত্যন্ত জরুরি।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের