নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের বৃদ্ধার রহস্যমৃত্যু। এন্টালি থানা এলাকার পটারি রোডে একাকী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। দীর্ঘক্ষণ ধরে বন্ধ ঘরে কোনো সাড়াশব্দ না মেলায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সূত্রের খবর, মৃতার নাম রেখা সাহা বয়স ৫৭। এন্টালি থানা এলাকার একটি পাঁচতলা আবাসনে দ্বিতীয় তলায় একাই থাকতেন। ছেলে থাকেন বিদেশে, মেয়ে বিহারে তাই দীর্ঘদিন ধরেই একা ছিলেন রেখাদেবী। প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আলাপচারিতা থাকলেও সাম্প্রতিক সময়ে তাকে খুব একটা বাইরে দেখা যাচ্ছিল না বলেই জানা যায়। শনিবার সকাল থেকে তার ফ্ল্যাট থেকে কোনরূপ সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন প্রতিবেশীরা। বারবার ডাকাডাকিতেও কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় এন্টালি থানায়।
পুলিশ এসে এসে দরজা ভেঙে ভিতরে ঢোকার পর দেখা যায়, বিছানার উপর নিথর অবস্থায় পড়ে রয়েছেন রেখা সাহা। তাকে দ্রুত এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কীভাবে মৃত্যু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি অসুস্থতার কারণে মৃত্যু তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যাচ্ছে না বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই মৃতার ছেলে ও মেয়েকে খবর দেওয়া হয়েছে।
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের