নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতা উপনির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর এদিন ফলতার মাটিতে দাঁড়িয়ে আরও আক্রমণাত্মক সুরে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ফলতায় বিজেপির জয় নিয়ে কার্যত আত্মবিশ্বাসী শমীক ভট্টাচার্য।
২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপির প্রচারসভা কার্যত রণক্ষেত্রের আবহ নেয়। সভামঞ্চ থেকে শমীক ভট্টাচার্যের বক্তব্যে স্পষ্ট ছিল বিজেপির বাড়তি আত্মবিশ্বাস। বাংলার ক্ষমতায় এসে বিজেপি এখন আরও একটি আসন নিজেদের দখলে নেওয়ার ব্যাপারে আশাবাদী বলেই ইঙ্গিত দেন তিনি।
শমীক বলেন, 'মানুষ তৃণমূলকে নির্বাসিত করে দিয়েছে। একেন বাবুর মাথায় চুল গজালেও গজাতে পারে, তবু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।' দক্ষিণ ২৪ পরগণায় বিজেপির ব্যাপক জয়ের কথা উল্লেখ করে শমীক বলেন, ' ডায়মন্ড হারবারে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে বিজেপি কর্মীরা। আগের সরকারের আমলে নেতা-নেত্রী-মন্ত্রী-পুলিশ-প্রশাসন মিলেমিশে একাকার ছিলেন। এখানকার নেতা অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৪ তারিখ রাত বারোটার পর ডিজে বাজাবেন বলে। এখন তিনি কোথায়?'
এখানেই থেমে থাকেননি শমীক ভট্টাচার্য। এদিন সভামঞ্চ থেকে অভিষেককে নিশানা করে ব্যঙ্গাত্মক সুরে শমীক ভট্টাচার্য বলেন, ' তোমাকে আমরা মিস করছি, তুমি এসো। এরম করে না, একটু তো এসো। এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে ঘরে হারমোনিয়াম বাজছে।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের