নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক মাসে দ্বিতীয়বার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ও ১৯ জুলাই দুদিনের রাজ্য সফরে এসে শিল্প থেকে সংগঠন দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন তিনি। হাওড়ার সাঁকরাইলে আমুলের অত্যাধুনিক দই কারখানার উদ্বোধনের পাশাপাশি রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন শাহ, যা রাজনৈতিক ও শিল্পমহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের নতুন দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটভিত্তিক সংস্থার দাবি, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। রাজ্য সরকারের মতে, শিল্পবান্ধব পরিবেশ ও নতুন বিনিয়োগ নীতির ফলেই আমুলের মতো বৃহৎ সংস্থাগুলি পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই প্রকল্প চালু হলে স্থানীয় স্তরে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহর সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের। শিল্পায়নকে রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরতেই এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরের দ্বিতীয় দিন, ১৯ জুলাই, মূলত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের