নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাম যখন রাজ শুভশ্রী , তখন গল্প আড্ডা যেন সমার্থক। গাঁটছড়া বাঁধার পর থেকে যেন আরও বিশেষভাবে সোশ্যাল মিডিয়া সহ যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছেন তারা। সকলের সঙ্গে ফুটিয়ে তুলেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রাজ পরিচালক হিসেবে আর শুভশ্রী সহঅভিনেত্রীর মত সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখেন। তাই এবারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটা হল তাদের বাড়িতেই।
এক ছাদের তলায় বসল চাঁদের হাট। শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক, পিয়া চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরি, পার্থ ভৌমিক-সহ বহু তারকাদের একসঙ্গে দেখা গেছে। রাজ শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভানকেও দেখা গেছে বুম্বা দার কোলে। রাজ শুভশ্রীর দুই সন্তানকেও ভীষণ আদর দিলেন সকলে।
আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে বিজয়ার বৈঠকে দেখা যায় টলিপাড়ার অনেককেই। সঙ্গে ছিল পেটপুজোর আয়োজন।দীর্ঘদিন বাদে এই আড্ডার সুবাদেই গান-বাজনায় যিশু-পরমের যুগলবন্দির সাক্ষী থাকল সকলেই। তাদের সঙ্গে হাঁড়ি বাজিয়ে ‘মহীনের ঘোড়াগুলি’র গানে যোগ দেন পরিচালক অনিরুদ্ধ। কণ্ঠ মেলালেন পরমঘরণি পিয়াও।ধুতি-পাঞ্জাবিতে আদ্যোপান্ত বাঙালিবাবু সাজে ধরা দিলেন শাশ্বত। আড্ডার মাঝে আবার একসঙ্গে বেশকিছুটা সময় কাটালেন সৃজিত, যিশু, পরমব্রত, শ্রীকান্ত সহ রাজ।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের