নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দক্ষিণী সুপারস্টার মহেশবাবু আপাতত তার আসন্ন সিনেমা SSMB29 নিয়ে ব্যস্ত। আজ তার ছেলের ১৯ তম জন্মদিন। তবে শুটিংয়ের জেরে ছেলের কাছে থাকতে পারছেন না অভিনেতা। প্রথমবার এই বিশেষদিনেও ছেলের থেকে দূরে তিনি। তবে ছোট্ট ছেলের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি অভিনেতা।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি সহ আন্তরিক শুভেচ্ছা শেয়ার করে মহেশ বাবু লিখেছেন, "শুভ ১৯ তম জন্মদিন।প্রতি বছর তুমি আমাকে একটু বেশিই অবাক করে দাও। এই বছর তোমার জন্মদিন খুব মিস করছি। একমাত্র জন্মদিন যা আমি কখনও মিস করছি। আমার ভালোবাসা তোমার সাথে আছে।পথের প্রতিটি ধাপে তুমি যাই করো না কেন, সর্বদা তোমার সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে আছি আমি। এইভাবেই উজ্জ্বল তারার মত জ্বলতে থাকো আর এগিয়ে যাও।"
সম্প্রতি গণেশ চতুর্থীতেও শুটিংয়ের জেরে পরিবারের সঙ্গে থাকতে পারেননি মহেশবাবু। ছেলে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন। স্ত্রী নম্রতা সোশ্যাল মিডিয়ায় একটি উৎসবের ছবি শেয়ার করে বুঝিয়ে দেন স্বামীকে কতটা চোখে হারাচ্ছেন। তিনি লিখেছেন, "বাপ্পা ঘরে এসেছেন, তাই আমরা সবাই খুশি। সকলের জন্য ভালোবাসা, শান্তি সহ সমৃদ্ধি কামনা করছি। মহেশ বাবু, তোমাকে অনেক মিস করছি। সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা।"
SSMB29 একটি বিশ্বভ্রমণকারী জঙ্গল অ্যাডভেঞ্চার, যেখানে মহেশ বাবু একজন সাহসী অভিযাত্রীর ভূমিকায় অভিনয় করবেন। সম্ভবত এটি ইন্ডিয়ানা জোন্স এবং আফ্রিকান লোককাহিনী দ্বারা অনুপ্রাণিত। মহেশ বাবুর ৫০ তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে, নির্মাতারা জানিয়েছেন ছবিটি আনুষ্ঠানিক প্রকাশ ২০২৫ সালের নভেম্বরে হবে। তারা এও নিশ্চিত করেছেন এমন ছবি আগে কখনও দেখেননি দর্শকরা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের