নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কিছুদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন প্রবীণ চিত্রনাট্যকার তথা সালমান খানের বাবা সেলিম খান। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন অনুরাগীরা। বার্ধক্যজনিত সমস্যা কাটিয়ে এখন বাড়িতেই রয়েছেন সেলিম খান। ঈদের দিন তাকে নিয়ে সকলের উদ্দেশ্যে চমক দিলেন বলিউড ভাইজান। অনুরাগীদের সঙ্গে বাবাকে দেখা করিয়ে দিলেন অভিনেতা। গ্যালাক্সির সামনে সেলিম খানকে দেখতে ভিড় জমান তার অনুরাগীরা।
ঈদের আগে বাবা ঘরে ফেরায় সালমানদের কাছে এই উৎসব এমনিতেই বিশেষ। এই বিশেষ সেলিম খানের শারীরিক স্থিতিশীলতা নিয়ে অনুরাগীদের আশ্বস্ত করতে বাবাকে নিয়ে গ্যালাক্সির ব্যালকনি থেকে ধরা দিলেন ভাইজান। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেননি পাপারাজ্জিরা। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পরিবার বেষ্টিত হয়ে ইদের আমেজ উপভোগ করছেন সেলিম খান।
ভাইরাল ভিডিওতে দেখা যায় , ছেলের হাত ধরে হুইল চেয়ারে বসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এলেন প্রবীণ চিত্রনাট্যকার। আর এসেই উপস্থিত অনুরাগীকুলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেল সেলিম খানকে। পাশেই সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আরবাজ খান, সোহেল খান , আলভিরা, অর্পিতারা। সালমানের মা সালমা খানকেও দেখা যায়। নিজেও ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুঁড়ে ভালোবাসা জানালেন সালমান। একসঙ্গে গোটা খান পরিবারকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের