নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাধারণ মানুষের দুয়ারে এবার সরাসরি পুরমন্ত্রী। নাগরিক পরিষেবার অভিযোগ আর ঘুরপাক খাবে না দফতরের টেবিলে। এমন লক্ষ্য নিয়েই পুর ও নগরোন্নয়ন দফতরের অভিনব উদ্যোগ ‘মুখোমুখি’। আগামী ৪ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হতে চলেছে। এর মাধ্যমে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে সরাসরি ফোন করে জল, রাস্তা, নিকাশি-সহ পুর পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার অভিযোগ জানানো যাবে।
আসানসোলে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এই নতুন উদ্যোগের ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, প্রথম পর্যায়ে ৪ জুলাই কলকাতা পুরসভা এলাকা দিয়ে কর্মসূচির সূচনা হবে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলকাতার নাগরিকরা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে নিজেদের সমস্যা সরাসরি মন্ত্রীর কাছে জানাতে পারবেন। শুধু কলকাতাই নয়, পর্যায়ক্রমে আসানসোল, হাওড়া, বিধাননগর, চন্দননগর এবং শিলিগুড়ি-সহ রাজ্যের অন্যান্য পুরনিগম এলাকাতেও এই পরিষেবা চালু করা হবে।
প্রতিটি পুরনিগমের জন্য আলাদা দিন ও সময় নির্ধারণ করা হবে, যা খুব শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মন্ত্রী জানান, কর্মসূচির সময় তিনি নিজে সংশ্লিষ্ট পুরনিগমের আধিকারিকদের নিয়ে কনফারেন্স রুমে উপস্থিত থাকবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা নথিভুক্ত করা হবে এবং অভিযোগকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে তার অভিযোগ গ্রহণ করা হয়েছে। সমস্যা সম্পূর্ণ মিটে যাওয়ার পরেই সেই অভিযোগ নিষ্পত্তি বলে ধরা হবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের