নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে কৌশল বদলে বড়সড় চমক দিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় একাধিক হাই-প্রোফাইল মুখ, নতুন প্রার্থী এবং আসন বদলের মাধ্যমে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করল পদ্ম শিবির।
দ্বিতীয় তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে দাপুটে নেতা অর্জুন সিংকে ভাটপাড়া থেকে সরিয়ে নোয়াপাড়ায় প্রার্থী করা। অন্যদিকে, ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রথমবার বিধানসভা ভোটে নামছেন আইনজীবী কৌস্তভ বাগচী। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী।
এবারের নির্বাচনে তারকাদের ওপরও ভরসা রেখেছে বিজেপি। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে সোনারপুর দক্ষিণ থেকে। পাশাপাশি টালিগঞ্জে পাপিয়া অধিকারী, এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতন পরিচিত মুখও আনা হয়েছে। রাজনৈতিক পরিবারগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারীকে এগরা থেকে প্রার্থী করা হয়েছে।
এছাড়াও, নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়েছে মাথাভাঙা থেকে। সুব্রত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে গাইঘাটা এলাকা থেকে। সন্দেশখালির ঘটনায় আলোচিত রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত একাধিক বিধানসভা কেন্দ্র বাদ। এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে, শুধুমাত্র অভিজ্ঞ নেতাই নয়, নতুন মুখ ও সামাজিক প্রভাবসম্পন্ন ব্যক্তিদের সামনে এনে শক্তিশালী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের