নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্যোগ কবলিত কলকাতায় একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সরাসরি সিইএসসি-কে দায়ী করে বলেন, ‘এখনই মাঠে নামুক কর্মীরা, আর এই মৃত্যুর দায় তাদেরই নিতে হবে।’
সূত্রের খবর, মঙ্গলবার টানা বৃষ্টির ফলে জলমগ্ন শহরে বিদ্যুতের খোলা তারের কারণে একাধিক মৃত্যুর খবর আসে। সর্বশেষ আসা খবর অনুযায়ী শহরে ৮ জনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর জন্য সরাসরি সিএসসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সিইএসসি এখানে ব্যবসা করছে, অথচ আধুনিকীকরণের কাজ করছে না। রাজস্থানে কাজ করছে, কিন্তু কলকাতায় করছে না।’ তিনি আরও বলেন, ' আমি প্রতিনিয়ত এদের সাবধানতা অবলম্বন করতে বলে এসেছি। কিন্তু এরা আমার কথা শোনেনি।'
শহরের এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে সরাসরি দুষলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' ডিভিসি, মাইথন থেকে প্রতিনিয়ত জল ছাড়ছে। উত্তরপ্রদেশ, বিহারের যে জল সেটাও এখানে এসে জমছে। ডিভিসি তো ড্রেজিং করে না। ১৫ বছর ড্রেজিং করে না। এটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে আমরা করে দিতাম।'
এছাড়া মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘যে কজন মারা গেছে আমরা তাদের পাশে আছি। সিইএসসিকে প্রতিটি পরিবারকে সাহায্য করতে হবে এবং অন্তত একজনকে চাকরি দিতে হবে। এর দায় সর্ম্পূণ ভাবে তাদের। পুজোর সময় যাদের পরিবারের মানুষ গুলো চলে গেল অর্থের বিনিময়ে তো তাদের ফেরানো যাবে না। তবে রাজ্য সরকার তাদের সর্বত্র দিক দিয়ে সাহায্য করবে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের