নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজোর ভাসানে দমদমে এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবশেষে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ অনুগামী। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
সূত্রের খবর, গত বুধবার দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই দিন এলাকার এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার কালী প্রতিমা নিরঞ্জন শেষে স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকা সেখানে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা। সেখানে উপস্থিত ছিলেন সুমন বন্দ্যোপাধ্যায় ও সুশান্ত দাস।
অভিযোগ, তর্কাতর্কির জেরে তারা রঞ্জিতের উপর চড়াও হয়। এরপর পাশে থাকা একটি মোটরবাইক থেকে পেট্রোল বের করে রঞ্জিতের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নৈহাটি থেকে সুশান্ত দাসকে গ্রেফতার করে। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। স্থানীয় কাউন্সিলরের অনুগামী হওয়ায় এলাকায় ব্যাপক দাপটেই থাকতো সুশান্ত।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের