নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি বাবরি মসজিদ ইস্যুকে ঘিরে হুমায়ুনের মন্তব্যকে কেন্দ্র করেই দলের কড়া অবস্থান বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই দলবিরোধী মন্তব্য ও বিতর্কিত অবস্থানের কারণে খবরের শিরোনামে ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তার জন্য দলের পক্ষ থেকে একাধিকবার সতর্কও করা হয়েছিল তাকে। ফের একবার বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তার সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। আর এই নিয়েই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার অভিযোগ, হুমায়ুনের এই মন্তব্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা, যার নেপথ্যে বিজেপির প্রভাব থাকতে পারে।
ফিরহাদের আরও প্রশ্ন, 'একজন বিধায়ক কেন সংহতি দিবসের দিন শিলান্যাস বেছে নেবেন? স্কুল-কলেজও তো তৈরি করা যেত। রাজ্যের মানুষ ধর্মান্ধতার মধ্যে আটকে থাকবেন, সেটা আমরা চাই না।' তার দাবি, রেজিনগরে বসবাস করলেও হুমায়ুনের বেলডাঙায় মসজিদ নির্মাণের সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, বিশেষত যেসব এলাকায় সিএএ ইস্যুতে অতীতে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল।
তবে দলের সিদ্ধান্তকে পাত্তা দিতে নারাজ হুমায়ুন কবীর। সাসপেন্ড হওয়ার খবর জানার পরই তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠনের ঘোষণা করবেন। তার কথায়, 'ববিদার কথার জবাব দেব না। কালই ইস্তফা দেব।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা