নিজস্ব প্রতিনিধি, কলকাতা – হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোলবদল। দক্ষিণবঙ্গের আকাশ থাকবে রোদ ঝলমলে। রবিবার থেকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শুক্রবার ও শনিবার আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলের জেলাগুলিতে।
রবিবার থেকে হতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। শুক্রবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের