নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ মাহি ভিজ আর জয় ভানুশালির দাম্পত্য জীবন ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। সম্প্রতি সেই জল্পনায় ইতি টেনে নিজেই মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ। বিচ্ছেদ থেকে শুরু করে ৫ কোটি টাকা অ্যালুমানি নেওয়ার গুজব সব নিয়েই এবার প্রকাশ্যে নিজের স্পষ্ট বক্তব্য রাখলেন তিনি।

মাহি ভিজ আর জয় ভানুশালী ২০১১ সালের ১১ই নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সালে একটি কন্যা সন্তানের জন্ম দেন দম্পতি নাম তারা এবং ২০১৭ সালে দত্তক নেন রাজবীর এবং খুশিকে। তবে এবার এই দম্পতি তাদের ১৪ বছরের দাম্পত্য জীবন শেষ করার কথা বললেন। জয় ভানুশালির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। এই সিদ্ধান্তে কোনও তৃতীয় ব্যক্তি বা আর্থিক টানাপোড়েনের ভূমিকা নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ৫ কোটি টাকা অ্যালুমানি নেওয়ার খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি অভিনেত্রীর।

মাহি ভিজ জানিয়েছেন, "আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমাদের মধ্যে যা হয়েছে সেটা উভয়ের সম্মতিতেই হয়েছে। কেউ কাউকে ঠকায়নি। ৫ কোটি অ্যালুমানি গল্প একেবারেই বানানো। আমার বা জয়ের কোনও ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা নেই যে এভাবে টাকা নিয়ে গল্প বানাতে হবে। আমরা আমাদের সন্তানদের দায়িত্ব ভাগ করে নিয়েছি। জয় তার দায়িত্ব থেকে কখনও পালিয়ে যায়নি।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের