নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দিন পেরিয়ে রাত, তবু অনড় অবস্থান আসানসোলে ফর্ম–৭ বিতর্ক ঘিরে উত্তাল রাজপথ। সোমবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হলেও জিটি রোড অবরোধ করে অবস্থানে বসে বিজেপি বিধায়ক ও নেত্রী অগ্নিমিত্রা পাল। ফর্ম–৭ জমা দেওয়া ও তা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক ক্রমেই চরমে উঠছে।
সোমবার ফর্ম–৭ ঘিরে আসানসোল শহরে একাধিক জায়গায় বিক্ষোভ ও ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ দুই বিজেপি কর্মীকে আটক করে। সেই ঘটনার প্রতিবাদে দুপুর গড়াতেই থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন অগ্নিমিত্রা পাল। কিন্তু সন্ধ্যার পরও যখন আটক কর্মীদের মুক্তি মেলেনি, তখনই অবস্থান আরও কঠোর রূপ নেয়। বিজেপি নেত্রী জিটি রোডে বসে পড়ে সরাসরি পথ অবরোধ করেন। রাস্তার দু’পাশে আটকে পড়ে যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট।
অবস্থানে বসে অগ্নিমিত্রা পাল ক্ষোভ উগরে দিয়ে বলেন, ' আমরা ভদ্রভাবে থানার সামনে অবরোধ করছিলাম। আমাদের দুজন কর্মী একজন ষাটোর্ধ্ব পুরুষ ও একজন মহিলা তাদের মারধর করা হয়েছে। আমাদের ফর্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা মারল, তারা তৃণমূলের ক্যাডার, কিন্তু তাদের কাউকে ধরা হয়নি। যারা মার খেল, তাদেরই আটক করে রাখা হয়েছে।'
বিজেপি বিধায়িকা আরও বলেন, 'আমরা বলেছি, আমাদের দুজন কর্মীকে ছেড়ে দিন, আমরা উঠে যাব। যদি না ছাড়েন, তাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করুন। এটা শুধু আমাদের কার্যকর্তাদের উপর হামলা নয়, এটা গণতন্ত্রের উপর হামলা।'
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...