69b3b3e61ac3f_WhatsApp Image 2026-03-13 at 02.47.42
মার্চ ১৩, ২০২৬ দুপুর ১২:২১ IST

ডিএ ধর্মঘটের প্রভাব হাইকোর্টে , এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিএ সংক্রান্ত রায় কার্যকর করার দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীরা। আর এই ধর্মঘটের প্রভাব এবার সরাসরি এসে পড়ল হাইকোর্টে। শুক্রবার সরকারি কর্মীদের একাধিক সংগঠনের ধর্মঘটের জেরে ব্যাহত হল হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম।

সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও সংগঠনের ডাকে শুক্রবার ধর্মঘট পালিত হচ্ছে। তাদের দাবি একটাই, সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকার তাদের বকেয়া ডিএ মেটাচ্ছে না। ধর্মঘটের জেরে এদিন কলকাতা হাইকোর্টের অনেক কর্মচারী কাজে যোগ দেননি বলে জানা গেছে। আবার কেউ কেউ আদালতে উপস্থিত থাকলেও উপস্থিতির খাতায় স্বাক্ষর করেননি। ফলে স্বাভাবিক ভাবে আদালতের প্রশাসনিক কাজ ব্যাহত হতে শুরু করে।

আদালতের মূল ফটকের সামনে বিক্ষোভে সামিল হন একাংশ কর্মচারী, যার ফলে আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এদিন নির্ধারিত সময়েই এজলাসে বসেন প্রধান বিচারপতি সুজয় পাল। তবে আদালতের কর্মীদের অনুপস্থিত থাকায় প্রথমে সমস্যার সৃষ্টি হয়। পরে প্রধান বিচারপতির সহায়কের তাকে সাহায্য করতে এগিয়ে আসে। প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন, যদি দুপক্ষের আইনজীবী উপস্থিত থাকে তাহলেও মামলার শুনানি হবে। কিন্তু কোনও মামলাতেই দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত তাকে এজলাস ছেড়ে চলে যেতে হয়। বার অ্যাসোসিয়েশনের একাংশও কর্মবিরতিকে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

একুশের মঞ্চের ঘোষণা কার্যকর , সোমবার দিল্লিতে ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন মমতা
জুলাই ২৪, ২০২৬

সোমবার যন্তর মন্তরে যাচ্ছেন মমতা ব্যানার্জী

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় তুমুল বিক্ষোভ , ধর্মতলায় মুখোমুখি সংঘর্ষে পুলিশ - SFI
জুলাই ২৪, ২০২৬

পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়েন বিক্ষোভকারীরা

এসএসসিতে বড়সড় রদবদল , গুরুত্বপূর্ণ মামলার আগে সরানো হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
জুলাই ২৪, ২০২৬

নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন ইন্দ্রনীল রায়

সেবাশ্রয় শিবির নিয়ে বিধানসভায় তুমুল বিতর্ক , শনিবার মুখ্যমন্ত্রীর বড় বিবৃতি
জুলাই ২৪, ২০২৬

শনিবার এই বিষয়ে মুখ খুলবেন শুভেন্দু অধিকারী

বিধানসভায় কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ , স্পিকারের কাছে দুঃখপ্রকাশ বিধায়কের
জুলাই ২৪, ২০২৬

কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ঘিরে বিতর্ক

ছাত্র আন্দোলনের আড়ালে বিদেশি নীল নকশা! বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড়
জুলাই ২৪, ২০২৬

আন্দোলনস্থলে বহু নিহাং শিখের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে

মাইনে কম পাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা , দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী
জুলাই ২৪, ২০২৬

ঘুষের অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড

দুই ছেলের পর এবার ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী, সিজিওতে হাজিরা অর্চনার
জুলাই ২৪, ২০২৬

২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র

ফের আইনি জটে অভিষেক , সুদ-সহ হিসেব মন্তব্যে FIR দায়ের
জুলাই ২৪, ২০২৬

বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

মুখ্যসচিব পদে বহাল মনোজ আগরওয়াল , মেয়াদ বাড়ানোয় সবুজ সংকেত কেন্দ্রের
জুলাই ২৩, ২০২৬

ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে

যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ , নিট বিক্ষোভের আবহে বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা শুভেন্দুর
জুলাই ২৩, ২০২৬

বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের

সেবাশ্রয়ের জেরে নষ্ট হয়েছে ৪০টি মাঠ , মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ঋতব্রত শিবিরের পান্নালাল
জুলাই ২৩, ২০২৬

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার

PSC-র চেয়ারম্যান পদে ফিরহাদ! বিধানসভায় দুই তৃণমূলের লড়াইয়ে নতুন মোড়
জুলাই ২৩, ২০২৬

চাপের মুখে কালীঘাট তৃণমূল

জন্ম-মৃত্যুর শংসাপত্রে বড় বদল, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা কেড়ে নিল রাজ্য
জুলাই ২৩, ২০২৬

১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ

ব্যস্ত অফিসপাড়ায় অপহরণ কাণ্ড , কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার আইটি কর্মী
জুলাই ২৩, ২০২৬

লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের