নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুধু শাহরুখ খানের নয় , বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। ছবিটি ১০০ বার দেখা হলেও ১০১ বারের সুযোগ ছাড়েননা কেউই। চলচ্চিত্রপ্রেমী মানুষদের মধ্যে এখনও বিশেষ জায়গা করে রয়েছে এই ছবি। শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন পরমীত শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ডিডিএলজে'র শাহরুখকে নিয়ে মন্তব্য করলেন তিনি।
ছবিতে পরমীতের চরিত্রের নাম ছিল কুলজিত। কাজলের সঙ্গে বিয়ের কথা ছিল তার। তবে , শাহরুখের সঙ্গে কাজলের সম্পর্ক থাকায় অভিনেত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি আঁটেন কিং খান। এই নিয়েই কুলজিতের মন্তব্য , ছবির আসল খলনায়ক ছিলেন বলিউড বাদশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমীত বলেছেন , "ডিডিএলজে ছবিতে কুলজিত তো কোনও দোষই করেনি। শাহরুখের চরিত্র রাজই তো এসে আমার বাগদত্তাকে নিয়ে চলে যায়। আমি তো যাইনি কারও পিছনে। তাই সব দোষ ওরই।" অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তার পক্ষ নিয়েছেন নেটপাড়ার একাংশ। এমন নয় যে শাহরুখের নিন্দুকরা , বরং তার অনুরাগীরাও একই কথা বলেছেন।
কেউ লিখছেন , "শাহরুখ শুধু এই ছবিতে নয় অন্যান্য অনেক ছবিতেই একই কাজ করেছেন।" আবার একজন লিখেছেন , "শাহরুখের কি দোষ , ছবির চিত্রনাট্য তেমন হলে ওর কি বা করার আছে?" এর উত্তরে অনেকে বলেছেন , "এত রেগে যাওয়ার কিছু নেই। সেইভাবে শাহরুখকে কিছু বলা হয়নি। চরিত্রের কথাই বলা হচ্ছে।" আবার একজন লিখেছেন , "কুছ কুছ হোতা হ্যায় ছবিতে সালমান খানের হবু বউকে বিয়ে করেছিলেন শাহরুখ।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের