নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বক্স অফিসে এখন একটাই নাম , ধুরন্ধর। ৫ই ডিসেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক ধামাকা ছবিকে পেছনে ফেলে চরম সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে ধুরন্ধর। তবে এই ছবির ট্রেলার দেখেই নিন্দা করেছিলেন ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। তবে সফলতার পর এবার ধ্রুব রাঠিকে ভিডিও মেকার বলে উল্লেখ করলেন পরিচালক আদিত্য ধর।
শুধু কটাক্ষ করেও থামেননি , ২০২৬ এও ধুরন্ধর সুনামি চলবে বলে হুশিয়ারি দিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় নাম না করেই ধ্রুব রাঠিকে যোগ্য জবাব দিলেন তিনি। আদিত্য ধর বলেন , "এক ভিডিও মেকার এই সিনেমা নিয়ে বেশ সমালোচনা শুরু করেছেন। তবে ভারতীয় সিনেমার ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। যে সমস্ত নারী-পুরুষের হৃদয়ে আগুন ও দেশের প্রতি ভালোবাসা রয়েছে, তারাই নিজের দেশের গল্প মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন। তবে সবকিছুর উর্ধ্বে গিয়ে জবাব দিয়েছে ‘ধুরন্ধর’-এর সাফল্য।"
পরিচালক আরও বলেন , "রিলিজের প্রথম সপ্তাহ থেকেই যারা ‘কর্পোরেট বুকিং’, বলে গলা ফাটাচ্ছিলেন, তারা এখন চুপ।সম্প্রতি একজন ভিডিও নির্মাতা ধুরন্ধর-এর সমালোচনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু পালটা তার বিরুদ্ধেই সমালোচনার ঝড় বয়ে গেছে। কারণ , ধুরন্ধর শুধু সিনেমা নয়, আজ এক উন্মাদনায় পরিণত হয়েছে। যে বা যারা এই সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে, তাদেরও ভাসিয়ে নিয়ে যাবে এই ছবি। ধুরন্ধর সুনামি ছাব্বিশ সালেও অব্যহত থাকবে।"
শনিবার সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার লেখেন, "এই ৩০০ কোটির প্রোপাগান্ডা সিনেমাকে ধূলিসাৎ করার জন্য একটা ইউটিউব ভিডিওই যথেষ্ট। আর আমি নিশ্চিত করে বলছি যে এই ভিডিওটা দেখার পর ‘ধুরন্ধর’ নিয়ে আপনার অত্যন্ত খারাপ ধারণা জন্মাবে।" নির্মাতাদের নিশানা করে ধ্রুব রাঠি বলেন , "ওরা যদিও এই ভিডিওটার জন্য প্রস্তুত নন"।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের