6946c5e16a409_WhatsApp Image 2025-12-20 at 10.50.46
ডিসেম্বর ২০, ২০২৫ রাত ০৯:২১ IST

ধর্ম নয় উন্নয়নই রাজনীতির পথ , রাজপথে সহস্র কণ্ঠে সংবিধান পাঠ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে ধর্ম-কেন্দ্রিক সুর ক্রমশ জোরালো হচ্ছে। ঠিক সেই সময় রাজপথে ভিন্ন বার্তা দিল কংগ্রেস। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরোধিতা করে রুটি-রুজি, কর্মসংস্থান ও উন্নয়নের প্রশ্নকে সামনে আনার ডাক দিয়েছে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, মহম্মদ মোক্তার সহ দলের একাধিক নেতা ও কর্মী। এদিন, বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি চার ভাষায় সংবিধান পাঠ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবিধান পাঠের আগে গুলাম আহমেদ মীর বলেন, 'ধর্ম মানুষের হৃদয়ে থাকে, কিন্তু দেশ ও রাজ্যে এখন মন্দির-মসজিদের রাজনীতি চলছে। সংবিধান সাম্য ও ধর্মাচরণের স্বাধীনতার কথা বলেছে। সেই সংবিধানকেই শেষ করার ষড়যন্ত্র করছে বিজেপি ও আরএসএস।'  তার মতে, রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত কাজ, উন্নয়ন ও কর্মসংস্থান।

এর সুরে সুর মিলিয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বিজেপি ও তৃণমূল দুই দলকেই ধর্মীয় মেরুকরণের দায়ে কাঠগড়ায় তোলেন। তিনি অভিযোগ করেন, 'সংসদে বি আর অম্বেডকরকে নিয়ে কুৎসিত মন্তব্য করা হয়েছে। সংবিধান পাঠ করতে গেলে একজন যদি সংবিধান জানেন তাহলে তিনি কখনো খারাপ কথা বলতে পারেন না, অন্যায় করতে পারেন না।'

শুভঙ্কর সরকার আরও দাবি করেন, ' আমরা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিলাম পঞ্চম শ্রেণী থেকে সকল ছাত্রছাত্রীকে সংবিধান পাঠ করানো বাধ্যতামূলক করার। কারণ কেউ যদি সংবিধান জানে তাহলে সে তার নৈতিক কর্তব্য,  দায়িত্ব,  স্বাধীনতা সম্পর্কে ধারণা থাকবে। সে কখনও অন্যায় করবে না। একজন ছেলে জানবে তার বাবার প্রতি কি দায়িত্ব। যারা সংবিধান জানে না তারা তা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না। এই কারণে ভারতে সংবিধান পাঠ জরুরি।'

আরও পড়ুন

চাকরিহারা যোগ্য শিক্ষকদের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে , ২০২৭ পর্যন্ত বহাল চাকরি
আগস্ট ৩১, ২০২৬

৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সল্টলেকের দূর্গাপুজোয় এবার নতুন উদ্যোগ ! দৃষ্টিহীনদের জীবনে ফিরবে আলোর উৎসব
আগস্ট ৩১, ২০২৬

পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের চোখরাঙানি ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
আগস্ট ৩১, ২০২৬

দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া

ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, থানায় হাজিরা এড়ালেন ডেরেক
আগস্ট ৩১, ২০২৬

হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন

একই দোকানে ফের আগুন , শিয়ালদহ স্টেশনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা
আগস্ট ৩১, ২০২৬

দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর

মেয়ের বিয়ের কথা গোপন , কন্যারত্নের টাকা চাইতেই বিপত্তি ! গ্রেফতার বাবা-সহ ৩
আগস্ট ৩১, ২০২৬

স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন

ব্যস্ত শিয়ালদহে খাবারের দোকানে আগুন, ঘন ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর
আগস্ট ৩১, ২০২৬

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন

মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আদলে এবার সরকারি দফতরও , সরাসরি আধিকারিকদের মুখোমুখি আমজনতা
আগস্ট ৩০, ২০২৬

অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের

"মমতার দয়াতেই সায়নী-ঋতব্রত আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন" ! প্রকাশ্য জনসভায় তোপ দীপ্সিতার
আগস্ট ৩০, ২০২৬

মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
 

সাইকেলেই সচেতনতার অভিযান , কলকাতায় ‘সাইক্লিং সানডে’ কর্মসূচি
আগস্ট ৩০, ২০২৬

কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
 

যারা জিততে পারবেন তারাই টিকিট পাবেন , পুরভোটের প্রার্থী বাছাইয়ে স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের
আগস্ট ৩০, ২০২৬

জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই যাদবপুরে দেওয়াল সাফ, বিতর্কিত স্লোগানের ওপর চড়ল সাদা রং
আগস্ট ৩০, ২০২৬

যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা

দুর্গাপুজোর থিমে ফিরছে পুরাণ-ইতিহাস , ‘বন্দে মাতরম’ থেকে রামায়ণ-সনাতনী ছোঁয়ায় সাজছে মণ্ডপ
আগস্ট ৩০, ২০২৬

২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক

অভিষেকের পর এবার ডেরেক, ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় তলব রাজ্যসভার সাংসদকে
আগস্ট ৩০, ২০২৬

অভিষেকের পর ডেরেককেও থানায় তলব

রাতের শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি , সম্পত্তি নিয়ে বিবাদে রক্তাক্ত পরিণতি
আগস্ট ৩০, ২০২৬

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের