নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভরসন্ধ্যায় শহরের বুকে উদ্ধার রক্তাক্ত দেহ। লেদার কমপ্লেক্সের ২ নম্বর গেট সংলগ্ন ৬ নম্বর প্লটের কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক মহিলা শ্রমিকের মৃতদেহ। মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, উদ্ধার হওয়া মৃত শ্রমিকের নাম বিলকিস বিবি, বয়স ৩৫। গত পাঁচ বছর ধরে লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে কাজ করতেন। তার স্বামী করিম গাজি পাশের ট্যানারিতে কর্মরত। ভাঙড়ের ঘটকপুকুরে ভাড়া বাড়িতে একসঙ্গে থাকতেন স্বামী - স্ত্রী। প্রত্যেকদিনের মতো বৃহস্পতিবারও করিম ও বিলকিস একসঙ্গে কাজে এসেছিলেন। কাজ শেষ হওয়ার পর ট্যানারি থেকে বেরোতেই হঠাৎ খুন-খুন চিৎকার শুনে বাইরে আসেন করিম। সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন স্ত্রীকে।
স্থানীয় শ্রমিকরা প্রথমে রাস্তায় রক্তাক্ত অবস্থায় বিলকিস বিবিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে, পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মহিলার মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে। মৃতার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের ক্ষত দেখে প্রাথমিকভাবে খুনের ঘটনা বলেই অনুমান পুলিশের। ঘটনার পর মৃতার স্বামী করিম গাজিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি লেদার কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের