নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজো উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় লেগেছে। সমস্ত রীতি নীতি মেনে মা ভবতারিণীর আরাধনা চলছে। ভোরে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়, এরপর শুরু হয় নিত্যপুজো।
সূত্রের খবর, কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে মহাসমারোহে সঙ্গে পালিত হচ্ছে মায়ের পুজো। দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতন। রোদের তেজের কারণে অনেকেই ছাতা হাতে দাঁড়িয়ে ছিলেন। ঢাকের তালে একাধিক ভক্তকে নাচতেও দেখা যায়। সমগ্র বাংলা ভক্তিময় পরিবেশে মাতোয়ারা হয়ে উঠেছে। ভক্তরা দেবীর প্রার্থনায় জগতে কল্যাণ ও শান্তি স্থাপনের প্রার্থনা করছেন।
রীতি মেনে সকালের পুজোর পর সন্ধ্যায় প্রায় ৪০ মিনিট মায়ের সন্ধ্যা আরতি হয়। লাল বেনারসী পরনে মা রাজেশ্বরী সাজে সেজে উঠেছেন। রাত ১০ টা থেকে শুরু হবে মায়ের নিশি পুজো। একাধিক ভক্ত ভিড় জমিয়েছে মায়ের দর্শনের জন্য।
সাধারণ মানুষের পাশাপাশি এদিন সন্ধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। সোমবার দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন কামারগাছির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মায়ের পুজোয় অংশ নিতেই মূলত তিনি উপস্থিত হয়েছিলেন। মায়ের পুজো দিয়ে তৃণমূল বিধায়ক জানান, ' শক্তির দেবীর পুজো আজ। মায়ের সকল সন্তান যেন ভালো থাকে এটাই চাইবো। শত্রু মিত্র সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই প্রার্থনা।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের