নিজস্ব প্রতিনিধি, দিল্লি – চীনা নাগরিক সন্দেহে উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার পড়ুয়াকে বেধড়ক মার। টানা ১৪ দিন লড়াইয়ের পর মৃত্যু হয়। হামলাকারীদের উদ্দেশ্যে শেষবার তিনি বলেছিলেন, “আমি ভারতীয়।“ সোমবার এই ঘটনায় কেন্দ্রকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
এক্স হ্যান্ডলে থারুর লিখেছেন, “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশবাসীর কাছে কলঙ্কের অধ্যায়। আমাদের এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কোনও ভারতীয় যেন নিজেকে বিদেশি না মনে করেন। সমস্ত স্কুলগুলিকে ভারতের ইতিহাস এবং সংস্কৃতি শেখানো উচিত। গণমাধ্যমকেও উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের মর্যাদা দিতে হবে। কোনও রকম পক্ষপাতিত্ব করা চলবে না। রাজনৈতিক নেতাদের সরব হতে হবে। মনে রাখবেন, নীরবতার অর্থ অপরাধকে সমর্থন করা।“
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ৯ ডিসেম্বর। দেরাদুনের সেলাকুই এলাকায় স্থানীয় বাজারে গিয়েছিলেন অ্যাঞ্জেল চাকমার ও তাঁর ছোট ভাই মাইকেল চাকমা। এমবিএ-র ছাত্র অ্যাঞ্জেল। বয়স ২৪। অভিযোগ, সেখানে তাঁদের আটকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ৬ জন যুবক। চাইনিজ বলে কটাক্ষ ও গালিগালাজ করা হয় তাঁদের। এরপরই দুই ভাইয়ের ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালানো হয়।
অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে আঘাত লাগে। গুরুতর আহত হয়েছেন মাইকেল। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। দু’সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সমস্ত লড়াই থেমে গেল। মৃত্যু হয় অ্যাঞ্জেলের। আশঙ্কাজনক অবস্থা তাঁর ভাই মাইকেলেরও। শেষবার যুবকদের উদ্দেশ্যে অ্যাঞ্জেল বলেন, ”আমরা চীনা নই, আমরা ভারতীয়। সেটা প্রমাণ করতে আপনাদের কোন নথি দেখাতে হবে?” অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
কারও ভূ-রাজনীতি দেখে ভারত তেল কেনে না! ফিনল্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গাড়িতে রক্তাক্ত মহিলা, পাশে চালকের দেহ! রহস্য বাড়াল ৪ বছরের শিশুর বয়ান
ট্রাম্পের নীতিতে কোনও আদর্শ নেই! রুশ তেল কেনা নিয়ে ওয়াশিংটনকে দস্তুরমতো খোঁচা জয়শংকরের
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ১৬ বিক্ষোভকারী, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা
১০ মাসের মাথায় দাদর থেকে গ্রেফতার নোয়াখালির দম্পতি, চক্রের খোঁজে তল্লাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
আশঙ্কাই সত্যি হলো! জাহাজে হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক
যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...