নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দীর্ঘদিনের দাবি শেষমেশ পূরণ হতে চলেছে। মাথার ওপর অবশেষে ছাদ পেতে চলেছেন এলাকার জাগ্রত দেবী দুর্গা, কালী আর মনসা। বিধায়ক তহবিল থেকে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে ২টি ওয়ার্ডে তিনটি নতুন মণ্ডপ তৈরির কাজের শুভ সূচনা করলেন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ।
স্থানীয় সূত্রের খবর , বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংকটতলায় দুর্গা, বাবুরপাড়ায় মনসা সহ ১৯ নম্বর ওয়ার্ডের কেবিন গড়ায় কালী মা দীর্ঘদিন ধরেই খোলা আকাশের নীচে ভাঙাচোরা ছাউনির তলায় থাকত। বর্ষার সময় জল পড়ে নষ্ট হতো দেবীমূর্তির অলংকার আর সাজসজ্জা। এই সমস্যার কথা বারবার জানিয়েছিলেন পুজো উদ্যোক্তা সহ স্থানীয় বাসিন্দারা। গত দুর্গাপুজোয় সংকটতলায় উদ্বোধনে এসে বিধায়ক তন্ময় ঘোষ তিনটি মণ্ডপ নির্মাণের সিদ্ধান্ত নেন।
তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ জানিয়েছেন, "এলাকার মানুষজন আমায় অনেকদিনের আগে দাবি জানিয়েছিল। আজ তার শুভ সূচনা হল। কাল থেকে কাজ শুরু হবে। আমি তহবিল থেকে সাড়ে ৮ লক্ষ টাকা দিয়েছি।"
স্থানীয় বাসিন্দা টুকটুকি দত্ত জানিয়েছেন, "আমাদের বহু বছরের আশা ছিল মন্দিরে একটা শক্তপোক্ত ছাদ হবে। বৃষ্টি হলে ছাউনির ভিতরে জল পড়ত। কাজ শুরু হওয়ায় আমাদের সত্যিই খুব ভালো লাগছে। বিধায়কে অনেক ধন্যবাদ।”
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের