নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ অপেক্ষার অবসান। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকা। রাজ্য সরকারের সবুজ সংকেত মিলতেই বুধবার রাতে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় মেধাতালিকা। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট ১৮,৯০০ জনের নাম রয়েছে তালিকায়।
এসএসসি সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরই ১২,৪৪৫টি শূন্যপদের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই তালিকা প্রকাশের জন্য ২১ জানুয়ারিই ছিল কমিশনের নির্ধারিত ডেডলাইন। সেই সময়সীমা মেনেই বুধবার তালিকা প্রকাশ করে কমিশন।
মেধাতালিকা প্রকাশের পর আগামী ২৭ জানুয়ারি বা তার পর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। কাউন্সেলিং সম্পূর্ণ হলে সাত দিনের মধ্যেই নির্বাচিত প্রার্থীদের সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার দেওয়া হতে পারে বলে খবর। ইতিমধ্যেই ইন্টারভিউ ও নথি যাচাইয়ের সমস্ত প্রক্রিয়া শেষ করেছে কমিশন। এই মেধাতালিকা প্রকাশকে ঘিরে বিশেষ নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের