নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ডব্লিউপিইলে অভিষেক হল দিয়া যাদবের। দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে প্রথম ম্যাচে মাঠে নামলেন তিনি। সঙ্গে গড়ে ফেললেন অনন্য নজির। অন্যদিকে, আরও এক ভারতীয় তারকার অভিষেক হল মঙ্গলবার। দিল্লির বিরুদ্ধেই প্রথমবার মহিলাদের আইপিএল খেলছেন বৈষ্ণবী শর্মা।
দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার দিয়া সবচেয়ে কম বয়সে ডব্লিউপিএলের ম্যাচ খেলার রেকর্ড গড়লেন।১৬ বছর ১০৩ দিন বয়সের দিয়াই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মিনু মানির পরিবর্ত হিসাবে দিয়াকে খেলাচ্ছেন জেমাইমা রদ্রিগেজ।
আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত দিল্লির দিয়া যাদব।ডান হাতে ব্যাট করলেও দিয়া বাঁহাতি স্পিনার। যদিও তাকে খেলানো হচ্ছে ফিনিশার হিসাবে। নিলামে দিল্লি তাকে ১০ লক্ষ টাকায় কিনে নেয়। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেটে প্রথম নজর কাড়েন দিয়া। সেই প্রতিযোগিতায় ৯৬.৩৩ গড়ে ৫৭৮ রান করেছিলেন তিনি। ত্রিপুরার বিরুদ্ধে ১২৫ বলে ২১৩ রানের ইনিংস-সহ প্রতিযোগিতায় তিনটি শতরানও হাঁকিয়েছিলেন।
অন্যদিকে , মধ্যপ্রদেশের বৈষ্ণবী বাঁহাতি স্পিনার। দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি ২০ ওভারের ম্যাচ খেলেন। চোটের জেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার জি কমলিনী। তার পরিবর্তেই মুম্বইয়ে খেলছেন বৈষ্ণবী।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের