নিজস্ব প্রতিনিধি , তাহেরপুর - মহিলাকে গালাগালি ও মারধরের অভিযোগে তাহেরপুরের এক তৃণমূল নেতা চিনু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিনু রায় এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। অতীতে তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরি এবং নানা অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছিল বলেও দাবি করেছেন অনেকেই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করত তৃণমূল নেতা। তবে সরকার পরিবর্তনের পর প্রশাসনের ভূমিকা বদলাতেই এবার পুলিশের জালে ধরা পড়ল ওই নেতা।
প্রসঙ্গত, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছে আদালতে। জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনও রকম মস্তানি, গুন্ডামি বা অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না। বিশেষ করে মহিলা নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন অত্যন্ত কড়া অবস্থান নিচ্ছে।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের