নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। দলীয় কর্মসূচির দিনেই শাসকদলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী পরিবার। এই দলবদলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাত্রসায়র ব্লকে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি একে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা ও বিধায়ক। জয়পুর, কোতুলপুর, ইন্দাস, খণ্ডঘোষ হয়ে পরিবর্তন যাত্রা সংশ্লিষ্ট ব্লকের বড়জোড়ার জনসভা স্থলের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।
কাঁকরডাঙা মোড়ে পরিবর্তন যাত্রাকে ঘিরে বিজেপির তরফে একটি মঞ্চও তৈরি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের তুলনায় দেরি হওয়ায় শাসপুর এলাকায় বিশেষ যান থেকে নেমে শুভেন্দু অধিকারী সরাসরি গাড়িতে করে বড়জোড়ার জনসভাস্থলের দিকে রওনা দেন বলে জানা গেছে। ফলে কর্মসূচি অনুষ্ঠিত হয়নি এবং সেখানে তৈরি মঞ্চও খুলে ফেলা হয়।

এই পরিস্থিতির মধ্যেই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১২০টি বিজেপি কর্মীর পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে দাবি শাসক দলের। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত।
দলবদলকারী তাপস বাগদি জানান, '`আমরা এখানে বিজেপির পরিবর্তন সভা দেখতে এসেছিলাম। শুভেন্দু বাবু এলেন, কিন্তু না দাঁড়িয়ে চলে গেলেন। তাছাড়াও এই দলে থেকে আমরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছিলাম না। মুখ্যমন্ত্রী সবাইকে ভালোভাবে সাহায্য করছেন। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্প দেখে মুগ্ধ হয়েছি। তাই নিজেরাই জেলা সভাপতিকে ফোন করে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি'।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত জানান, 'বিজেপির রথ আসার আগেই যাত্রা ভঙ্গ হয়ে গেছে। SIR নিয়ে চক্রান্ত করে মানুষকে ভোটাধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এইসব অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে আজ এত মানুষ কাঁকরডাঙার মাটিতে বলতে এসেছে - যতই করো হামলা, আবার জিতবে বাংলা'।
ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী জানান, 'এটা কোনও রথযাত্রা নয়, পরিবর্তন যাত্রা। আমাদের দলের কেউ শাসক দলে যোগদান করেনি। তারা নিজেদের কর্মীদেরকে নিয়ে যোগদান করিয়ে ভুয়ো প্রচার চালাচ্ছে। আজকের পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেটা দেখে তারা ভয় পেয়েছে। শাসক শিবির নোংরা রাজনীতি করে। যা দেখে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সব রাজনৈতিক দল অবাক হয়ে যাবে'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের