নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় যে ভবন থেকে পরিচালিত হত তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মকাণ্ড, সেই অস্থায়ী দলীয় কার্যালয় ঘিরেই এবার নতুন বিতর্ক। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভবন খালি করা হয়নি বলে অভিযোগ তুললেন বাড়ির মালিক মনোতোষ সাহা ওরফে মন্টু। শুধু তাই নয়, বকেয়া অর্থ না পাওয়া এবং ভবন ফেরত না মেলায় সোমবার থানার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২১ সালে উত্তর পঞ্চান্ন গ্রামের পুরনো তৃণমূল ভবন পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত মনোতোষ সাহার ভবনকে অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। গত প্রায় পাঁচ বছর ধরে ওই ভবন থেকেই পরিচালিত হয়েছে দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম।
তবে ভবনের মালিকের দাবি, ২০২৫ সালেই ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সেই সময়সীমা পেরিয়ে এক বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও ভবন খালি করা হয়নি। ভোটের ফল ঘোষণার পর তিনি দলীয় নেতৃত্বকে ভবন ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন বলেও দাবি করেছেন। তবে সেই বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া বা পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তার।
মনোতোষ সাহার আরও অভিযোগ, শুধু ভবন সংক্রান্ত বিষয়ই নয়, দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে তার সংস্থা মাইক, মঞ্চ ও ডেকরেটার্সের সামগ্রী সরবরাহ করলেও বহু ক্ষেত্রে প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে। একাধিকবার যোগাযোগ করেও সেই টাকা মেলেনি বলে দাবি তার। ফলে আর অপেক্ষা না করে আইনি পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করার কথা জানিয়েছেন মনোতোষ।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের