নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে স্বস্তি টেট প্রার্থীদের। অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা পর্ষদ। প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ হবে বলে জারি হলো সরকারি সিদ্ধান্ত।
সূত্রের খবর, শূন্যপদে নিয়োগের দাবিতে একাধিকবার রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়েছে টেট উত্তীর্ণরা। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠে রাজপথ। চাপের মুখে পড়ে এবার পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার বিকেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সমাজ মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন।
টেট উত্তীর্ণদের উদ্দেশ্যে ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ' আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর! মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ! পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ! সকল চাকরী প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা!' শিক্ষামন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে প্রার্থীদের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, শূন্যপদে নিয়োগের দাবিতে বুধবারও বারাসাতে রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এমনকি, সৌগত রায় ও নির্মল ঘোষের গাড়ি আটকেও বিক্ষোভ দেখাতে থাকে টেট উত্তীর্ণরা।
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
মেট্রো স্টেশনে এসক্যালেটর বিকল থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা মোদি - শুভেন্দুর
দ্রুত বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে
একুশের মঞ্চে অগ্রাধিকার শহিদ পরিবারকে
বিদ্রোহীদের বেঈমান বলে কটাক্ষ মমতার
হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান
পাকাপাকি ভাবে ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল
বুধবার ঋতব্রত শিবিরে যোগ দেন মাডান মিত্র
পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
২৫০০ লোক নিয়ে সভা করার অনুমতি দিল হাইকোর্ট
মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরের হাত ধরলেন মদন মিত্র
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...