নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় বড় পদক্ষেপ। ঘটনার তদন্তে নেমেই তৎপর সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দল। সিবিআই আধিকারিকদের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
রাজ্যে পালাবদলের আবহে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ফেলে বঙ্গ রাজনীতিতে। ভোটের ফলপ্রকাশের দুদিন পর মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তাকে। এরপর রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্বভার যায় সিবিআইয়ের হাতে।
বুধবার সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল দোলতলার দোহাড়িয়ায় ঘটনাস্থলে পৌঁছয়। তাদের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। গোটা এলাকা ঘিরে ফেলে খুঁটিয়ে তদন্ত শুরু করেন আধিকারিকরা। হাতে ছিল অত্যাধুনিক ফরেন্সিক সরঞ্জাম ও প্রযুক্তিনির্ভর তদন্তের নানা যন্ত্রপাতি। ঘটনাস্থলের বিভিন্ন অংশ থেকে নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানা যায়।
ইতিমধ্যেই এই মামলায় তিন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহার থেকে ধৃতদের কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই খুনের পিছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। কারা সুপারি দিয়েছিল এবং খুনের মূল উদ্দেশ্য কী ছিল, তা জানতে আরও গভীরে ঢুকতে চাইছে সিবিআই।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের