নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত মাত্র ১২ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন। পুলিশের ফুল টার্ম হেফাজতের আবেদন থাকা সত্ত্বেও ব্যাঙ্কশাল আদালত ব্যক্তিগত বন্ডেই তাদের মুক্তি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগেও এত দ্রুত জামিন কেন?
গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে 'ভেজ' বলে কিনতে গিয়ে চিকেন প্যাটিস পেয়ে ক্ষোভে এক বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে তিন ব্যক্তির বিরুদ্ধে। ময়দান থানার তদন্তে মোবাইল ফোনের ফুটেজ দেখে চিহ্নিত করা হয় ধৃত সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তীকে। পরবর্তী সময়ে গোবরডাঙা, অশোকনগর ও উত্তরপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি ছিল, ঘটনাটি শুধুমাত্র মিসল্যাবেলড খাবার নিয়ে নয় এতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের উপাদান রয়েছে। তাই ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ।
পুলিশের যুক্তি, ধৃতদের জেরা করে জানা প্রয়োজন কারণ আরও কে কে ঘটনার সঙ্গে যুক্ত, ঘটনার পিছনে কোনও পরিকল্পনা ছিল কি না, এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্য ছিল কি না। কিন্তু আদালত ব্যক্তিগত ১,০০০ টাকার বন্ডে তিনজনকেই জামিন দেয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগেও এত দ্রুত জামিন কেন সেই নিয়েই উঠছে প্রশ্ন। যদিও আইনজীবীদের বক্তব্য, অধিকাংশ ধারাই জামিনযোগ্য ছিল। একমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত ধারা অজামিনযোগ্য হলেও ঘটনাপ্রবাহে সেই অভিযোগ টিকিয়ে রাখা কঠিন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের