নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সামনেই ছটপুজো। এই পুজোয় ব্রতীরা অনেক কষ্ট করে উপোষ করে থাকেন। প্রায় একমাস মত নিরামিষ খেয়ে ছটপুজোয় মাতেন তারা। এই পুজো উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি জেলা প্রশাসন। ব্রতীদের উদ্দেশ্যে ওয়ার্ডে ওয়ার্ডে পুজো সামগ্রী তুলে দিলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র গৌতম দেব। অনেকেরই পুজো সামগ্রী কেনার মত সামর্থ্যটুকু থাকেনা। তাদের হাতে সেইসব তুলে দিয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করলেন দু'জনই।
মেয়র গৌতম দেব বলেছেন , "প্রতিবছরই আমি সব ওয়ার্ডে পুজো সামগ্রী দিয়ে থাকি। এই বছরও তার ব্যতিক্রম হবে না। আমি প্রত্যেকটা ওয়ার্ডে পুজোর সামগ্রী পৌঁছে দেব। আমি চেষ্টা করি প্রতিটা ওয়ার্ডে যাওয়ার মাত্র দু'দিন আছে হাতে। আমার চেষ্টা থাকবে প্রতিটা ওয়ার্ডেই ছট সামগ্রী পৌঁছানোর। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি , সবাই সঠিকভাবে ব্রত পালন করুন।সবাই ভালোভাবে ছট পুজো কাটান। আমি ছট মায়ের কাছে এই প্রার্থনাই করি।"
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেছেন, "ছট পুজো অসাধারণ একটা অনুষ্ঠান। প্রচন্ড নিষ্ঠার সঙ্গে সবাই উপোস করে ছট পুজো করেন। আমার পক্ষ থেকে শুধু শিলিগুড়ি নয় বাংলার সমস্ত ব্রতীদের যারা ঘরে ঘরে ছট পুজোর ব্রত রেখেছেন তাদের জন্য শুভেচ্ছা সহ শুভকামনা জানাই। তাদের সমস্ত মনের ইচ্ছা মনের আশা পূরণ হোক। এই আশা রাখি। আমি চেষ্টা করব সব ওয়ার্ডে গিয়ে পুজো সামগ্রী পৌঁছে দেওয়ার।"
এদিন ডেপুটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। পুজোর সামগ্রীতে নারকেল এবং শাড়ি তুলে দেন ডেপুটি মেয়র। অন্যদিকে , মেয়র গৌতম দেবের সঙ্গে উপস্থিত ছিলেন ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের