নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগে আন্দোলনে নেমেছেন বহু চাকরিপ্রার্থী। গত ২৯ জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

এক সাক্ষাৎকারে কংগ্রেসকে নিশানা করেন কঙ্গনা। তার অভিযোগ, তরুণদের নানা সমস্যা নিয়ে কংগ্রেস সরব হলেও ঝাড়খণ্ডের চাকরিপ্রার্থীদের আন্দোলনে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে না। কঙ্গনার দাবি, রাজনৈতিক অশান্তি বা মানুষকে উস্কে দেওয়ার ঘটনায় রাহুলকে সামনে দেখা যায়। কিন্তু চাকরি ও ভবিষ্যতের দাবিতে আন্দোলন করা পড়ুয়াদের পাশে তাকে দেখা যাচ্ছে না। এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

অন্যদিকে, ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের মূল দাবি নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্ত। বর্তমানে রাজ্য 'সিআইডি' এই ঘটনার তদন্ত করছে। কিন্তু আন্দোলনকারীরা সেই তদন্তে সন্তুষ্ট নন। তাদের দাবি, 'সিআইডির' পরিবর্তে 'সিবিআই' এবং 'ইডিকে' দিয়ে তদন্ত করানো হোক। নিয়োগ প্রক্রিয়ায় বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা। এই দাবিতেই রাঁচিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

ঝাড়খণ্ডের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও নিয়ে 'মেটার' পদক্ষেপ নিয়েও মন্তব্য করেছেন কঙ্গনা। ভিডিওটি সাময়িকভাবে সীমিত করার পর মেটা সেটি পুনরায় চালু করে সহ বিষয়টিকে ভুল হিসেবে ব্যাখ্যা করে। কঙ্গনা এই ক্ষমাপ্রার্থনাকে স্বাগত জানিয়েছেন। তার বক্তব্য, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের