নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাচ্চাদের খেলার মাঠ বেআইনিভাবে দখল করে জমি বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগে নাম জড়াল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রী এলাকায়। তবে অভিযোগ দায়ের হতেই এলাকা ছাড়া হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা ও প্রোমোটার সিন্ডিকেট।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেহালার পর্ণশ্রীর ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ, ওই নেতার প্রচ্ছন্ন মদতে অরূপ নামের এক প্রোমোটার, তাঁর দুই সঙ্গী অজয় ও লাল্টু মিলে মাঠটি দখলের চেষ্টা করছিল। কয়েক বছর আগে মাঠের চারদিকে পাঁচিল দিয়ে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
প্রথমে আধুনিকীকরণের ভাবলেও পরে দেখা যায়, মাঠের একপাশে বেড়ার ঘর তৈরি করে ভাড়া বসানো হয়েছে। এমনকি মাঠের কিছু অংশ চড়া দামে বিক্রিও করে দেওয়া হয়েছে। সম্প্রতি মাঠের বাকি অংশেও নতুন কাঠামো তৈরি করে তা গ্রাস করার চেষ্টা চলে। এরপর মঙ্গলবার সরব হন এলাকাবাসী। জানা গেছে, এলাকার বাসিন্দাদের গণ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই জমি জালিয়াতি ও বেআইনি দখলের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কার অনুমতিতে ওই খেলার মাঠে পাঁচিল তোলা হলো, পুরসভার কোনো সবুজ সংকেত আদৌ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে মাঠের ভেতর ঘর বানিয়ে লোক থাকার ব্যবস্থা হলো, তা নিয়েও পুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য খুব দ্রুত অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরকে নোটিস পাঠানো হবে। পাশাপাশি নাম জড়ানো প্রোমোটার ও তাঁর সঙ্গীদের চিহ্নিত করে হেফাজতে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে পুলিশ।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের