নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চাকদায় রাজনৈতিক উত্তাপ চরমে। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিজেপি বিধায়ককে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানে সরব হন স্থানীয়দের একাংশ। পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।
শুক্রবার চাকদা এলাকায় দলীয় কর্মসূচিতে বের হন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি পালন করছিলেন বিজেপি নেতা। সেই সময় স্থানীয়দের একাংশ তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরাও পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা তৈরি হয়।
সম্পূর্ণ ঘটনায় অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই এই ধরনের কাজ করেছে তাদের গুণ্ডাবাহিনীরা। কর্মসূচিতে বাধা দিতে পরিকল্পিতভাবে এই বিক্ষোভ সংগঠিত হয়েছে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিগত পাঁচ বছর ধরে বিধায়ককে এলাকায় দেখা যায়নি। এখন ভোটের সময় এসেছে তাই স্বাভাবিক ভাবেই কোনো উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ ক্ষিপ্ত। আর এটা তারই প্রতিফলন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের