নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - টোটো রাখা নিয়ে বিবাদের জেরে ভাইপোকে কুড়ুলের কোপ মারার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের হাসনাবাদ এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টির নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাসপাড়া এলাকার বাসিন্দা ঋষি দাস পেশায় টোটোচালক। তিনি বাবা-মাকে নিয়ে বসবাস করেন। অন্যদিকে তাঁর কাকা অশোক দাসও পেশায় টোটোচালক। বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনেই কাজ সেরে বাড়ি ফেরেন। অভিযোগ, বাড়ির সামনে একটি খাস জায়গায় নিজের টোটো রাখতে গেলে কাকা অশোক দাস বাধা দেন। তা নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়।

অভিযোগ, বচসার মাঝেই কাকা ও তাঁর ছেলে বাড়ির ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন। ঝগড়া চলাকালীন আচমকা কুড়ুল দিয়ে ঋষি দাসের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তাঁর মা মিনু দাসও। গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।
আক্রান্তের মা মিনু দাস কান্না জড়িত গলায় জানান, 'আমার দেওর আর ছেলের মধ্যে ঝগড়া লাগে। আমি আটকাতে গেলে আমাকে এলোপাথাড়ি মারা হয়। আমার ২টি দাঁত ভেঙে গেছে। থানায় অভিযোগ জানিয়েছি। দোষীদের শাস্তি চাই'।
ঋষির দিদি পাপিয়া ঋষি দাস জানান, 'আমি দু'দিন আগে এখানে এসেছি। ঝগড়া শুনে থামাতে গেলে আমার নাইটি ধরে টানা-হেঁচড়া করা হয়। মাকে ৪ ঘণ্টা হাসপাতালে অক্সিজেন দিতে হয়েছে। ভাইয়ের অবস্থা সংকটজনক। এই অন্যায়ের শাস্তি চাই'।
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের