নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরের পরেই রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি আবেগঘন চিঠি। প্রধানমন্ত্রীকে লেখা তিন পাতার ওই চিঠিতে বাংলার উন্নয়ন, কাশ্মীর নীতি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। চিঠিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
২২ জুন, সোমবার মুখ্যমন্ত্রীর দফতরের লেটারহেডে লেখা ওই চিঠির শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পরম সম্মানীয় মোদিজি’ বলে সম্বোধন করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের পর পশ্চিমবঙ্গ এখন সুশাসন, উন্নয়ন এবং অগ্রগতির পথে এগোচ্ছে। রাজ্যের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদও জানান তিনি। চিঠির একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রখ্যাত শিক্ষাবিদ ও জননেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের উল্লেখ।
মুখ্যমন্ত্রী লেখেন, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার ক্ষেত্রে শ্যামাপ্রসাদের ঐতিহাসিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দূরদর্শিতা এবং রাজনৈতিক নেতৃত্বের ফলেই পশ্চিমবঙ্গের অস্তিত্ব ও বাঙালি হিন্দুদের নিরাপদ আবাস নিশ্চিত হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রশংসা করেন শুভেন্দু অধিকারী।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের