নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে। হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের জবাবে এবার কড়া ভাষায় পাল্টা আক্রমণ শানালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক সমালোচনাই নয় রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার মতবিরোধ জড়িয়েছেন মহুয়া মৈত্র থেকে কাকলি ঘোষ দস্তিদার। দল থেকে দূরত্ব তৈরি করার পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে জড়ালেন অভিনেত্রী - সাংসদ রচনা ব্যানার্জী। দীর্ঘদিন ধরে সমাজমধ্যমে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন রচনা ব্যানার্জী। তিনি অভিযোগ করেছিলেন, তার জনপ্রিয়তা ও সেলিব্রিটি ইমেজকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দলের দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এরই জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওনাকে ব্যবহার করা হচ্ছে, তাহলে রাজনীতিতে এলেন কেন? উনি কি বাচ্চা মেয়ে?' তার বক্তব্য, রাজনীতিতে যোগ দেওয়ার আগে দলের পরিস্থিতি সম্পর্কে রচনার সবই জানা ছিল। তাই এখন এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। এখানেই থামেননি কল্যাণ। তার দাবি, রচনা বন্দ্যোপাধ্যায় একসময় তার স্বামীর ঠিকাদারির কাজের বিষয়ে সহযোগিতা চাইতে এসেছিলেন। সেই কাজে সুবিধা না হওয়াতেই আজ তার ক্ষোভ প্রকাশ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এরপর আরও ব্যক্তিগত আক্রমণের সুরে কল্যাণ বলেন, 'এত যে কথা বলছেন, ওনার হাতে কটা সিনেমা আছে? মা-কাকিমার রোল ছাড়া তো দেবে না কেউ। এতদিন লোকসভায় যা প্রশ্ন করেছেন সব তো অভিষেকের অফিস থেকে করে দেওয়া। ওনার যা শিক্ষাগত যোগ্যতা এত প্রশ্ন করার ক্ষমতা আছে নাকি, উচ্চ মাধ্যমিক পাশ তো।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের