নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রেম করে বিয়ে। তারপরই স্বামীর ধর্মপরিচয় জানতে পারেন স্ত্রী। ধর্মপরিচয় গোপন করে অন্য নামে বিয়ে করার অভিযোগ। বিয়ের পর ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে। রাজি না হওয়ায় মারধর, মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। শেষ পর্যন্ত কলকাতায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বসিরহাটের নেওড়া এলাকার বাসিন্দা মহুয়া সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের। ২০১২ সালে পরিবারের অমতে পাশের এলাকার বাসিন্দা মুস্তাফিজুর গাজীর সাথে মহুয়ার বিয়ে হয়। বিয়ের সময় তাকে স্বামী নিজের নাম ‘বাপ্পা ব্যানার্জি’ বলে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। তবে বিয়ের প্রায় পাঁচ মাস পর বিভিন্ন নথি দেখে স্বামীর আসল পরিচয় জানতে পারেন বলে দাবি মহুয়ার। স্বামীর কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই তার উপর অত্যাচার শুরু হয়। বারবার ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হত রাজি না হওয়ায় মারধর করা হত বলে অভিযোগ। পরে শ্বশুরবাড়ির চাপেই ধর্ম পরিবর্তন করতে বাধ্য হন তিনি। ‘তানিয়া গাজী’ নামে তাকে পরিচিত হতে বাধ্য করা হয়েছিল। সমাজ মাধ্যমেও ওই নাম ব্যবহার করতে চাপ দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তাদের একটি পুত্রসন্তান হয়। এরপর মহুয়া সরকারের স্বামী একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২৩ সালে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কলকাতায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অবশেষে শুক্রবার বসিরহাট থানায় মুস্তাফিজুর গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহুয়া সরকার। পাশাপাশি বসিরহাট আদালতেরও দ্বারস্থ হন।
মহুয়া সরকারের দাবি, 'সন্তানকে ফেরত চেয়ে ফোন করলেও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ওর চরম শাস্তি চাই। যে ভাবে অত্যাচার সহ্য করেছি, তা আর কাউকে যেন করতে না হয়।'
মহুয়ার আইনজীবী কালীচরণ মণ্ডলের দাবি, 'এ ধরনের ঘটনা বর্তমানে সামাজিক ব্যাধির আকার নিচ্ছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের