নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়সড় অস্ত্র পাচারের চাল বানচাল করল খোদ কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশের অভিযানে উদ্ধার ২০ থেকে ২২ টি কার্তুজ। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ২ ব্যক্তি কোথাকার বাসিন্দা সেটা এখনো স্পষ্ট নয়। অভিযুক্তরা কোথায় এই কার্তুজ আর আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর , মঙ্গলবার সকালে বাবুঘাট সংলগ্ন এলাকায় কলকাতা পুলিশের এসটিএফের ২জন ব্যক্তিকে দেখে সন্দেহভাজন মনে হয়। তারপর তারা ওই ২ জনকে আটক করে। তাদের ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয় অস্ত্র, ২০ থেকে ২২ টি কার্তুজ, ৬৮৫ নগদ টাকা, ১ টি মোবাইল ফোন সহ ১ টি বাইকের চাবি। ইতিমধ্যেই সমস্ত সামগ্রী আইন অনুযায়ী সিজ করা হয়েছে। তবে এসটিএফের অনুমান তারা বিহার অথবা অন্য কোনো রাজ্য থেকে এই আগ্নেয় অস্ত্র আর কার্তুজ নিয়ে যাচ্ছিল।
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের