নিজস্ব প্রতিনিধি, মুম্বই – রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত চলছে। এবার এই মামলায় বড়সড় ধাক্কা খেলেন তিনি। তাঁর ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। এর আগে তাঁর ৪০ টি সম্পত্তি সহ ৩০৮৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল।
উল্লেখ্য, রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) এবং রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (আরএইচএফএল) সংক্রান্ত মামলায় বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলির মধ্যে রয়েছে অনিল আম্বানির পালি হিলের বসতবাড়ি, নয়াদিল্লির রিলায়েন্স সেন্টার সহ দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বই, পুনে, থানে, হায়দরাবাদ এবং চেন্নাইয়ের সম্পত্তি।
ব্যাঙ্ক থেকে ৩০০০ কোটি টাকার বেআইনি ঋণ দেওয়া হয়েছিল অনিল অম্বানির সংস্থাকে। সেই অর্থ পাঠানো হয়েছিল বিভিন্ন শেল কোম্পানিতে। অনিল আম্বানির এই ঋণ মঞ্জুর হওয়ার আগে ব্যাঙ্কের প্রোমোটাররা মোটা টাকা 'ঘুষ' পেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। অনিল আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি, ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দায়ের করা ২ এফআইআর-এর ভিত্তিতে অনিল আম্বানির সংস্থায় হানা দেন ইডি আধিকারিকরা। পাশাপাশি এই অভিযোগে নাম থাকা ২৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের