নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে শহরজুড়ে এখন উৎসবের আমেজ। রাতভর রাস্তায় ঘোরাফেরা করা মানুষদের যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো। ৩১ ডিসেম্বর রাতে যাত্রীদের কথা ভেবে ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
সোমবার কলকাতা মেট্রোর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপ ও ডাউন লাইনে ৩১ ডিসেম্বরের রাতে ৪টি করে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা কর্তৃপক্ষের। বছরের শেষ রাতে শহরের বিভিন্ন প্রান্তে ভিড় সামলাতে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে অন্তত ৮টি অতিরিক্ত মেট্রো চালানোর কথা জানানো হয়েছে। এছাড়াও শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ৩১ ডিসেম্বর রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী বাড়তি মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৫২, ১০টা ৫ এবং ১০টা ১৮ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো মিলবে রাত ৯টা ৫৪, ১০টা ৪ এবং ১০টা ১৭ মিনিটে। এদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়। তবে দিনের প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ঘনঘন পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ থাকলেও, বছরের শেষ রাতে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণায় খুশি শহরের যাত্রীরা।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের