নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বৃষ্টিভেজা রবিবার সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে যাত্রীবোঝাই সরকারি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রেলারের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত পাঁচজন। আহত হয়েছেন একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রবিবার সকালেই জাতীয় সড়কের উল্লা ডাবরি ফ্লাইওভারের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি যাত্রীবাহী সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। শুধু তাই নয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৫ জন যাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২১ জন।
আহতদের উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক শিশু ও ২ মহিলা সহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও প্রশাসনের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের বের করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রেলার সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে যান্ত্রিক ত্রুটি, অতিরিক্ত গতি বা অন্য কোনও কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের