নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবহাওয়ার মেজাজ একেবারে বদলে গেছে অক্টোবরের শুরুতেই। সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ। রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যেই। এদিকে উত্তরবঙ্গজুড়ে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত পুরো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণাসহ বেশ কয়েকটি জেলায়। দুপুরের পর থেকে আকাশ আরও ঘন মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আজ থেকেই শুরু হয়েছে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত, যার প্রভাবে রাজ্যের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে জলস্ফীতি ও ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় রয়েছে কমলা সতর্কতা। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলের একাধিক জায়গায় ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানা বৃষ্টির কারণে নদী নালার জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা প্রবল।

বৃষ্টির মূল কারণ হিসেবে বঙ্গোপসাগরের উপর তৈরি একটি সক্রিয় নিম্নচাপকে চিহ্নিত করা হয়েছে। এটি বর্তমানে ওড়িশা উপকূল থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলেই রাজ্যের দক্ষিণ ও উত্তর দুই প্রান্তেই বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পরিমাণ বাড়বে। আবহবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ডিপ ডিপ্রেশন এ পরিণত হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহারেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের