নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর - টানা নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে উপচে পড়ছে দামোদর নদের জলস্তর। পরিস্থিতি সামাল দিতে মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হচ্ছে সকাল ১০ টায়।
সেচ দপ্তর সূত্রে জানা গেছে ,মঙ্গলবার মাইথন থেকে সাড়ে ৬ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় ৫৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দুই জলাধারের জল বৃষ্টির কারণে ব্যারেজেও দ্রুত জল বাড়ছে। ফলে ব্যারেজ থেকে মঙ্গলবার সকালে প্রায় ৬৪ হাজার ৩২৫ কিউসেক হারে জল ছাড়া হয়।এই পরিমাণ জল ছাড়ার ফলে এখনই বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং ওপরের জলাধারগুলি থেকে জল ছাড়ার মাত্রা বাড়লে, ব্যারেজ থেকেও জল ছাড়ার হার আরও বাড়ানো হতে পারে।
পরিস্থিতির ওপর নজর রেখে সতর্কতা বাড়ানো হয়েছে। নিম্ন দামোদর এলাকায় সাধারণ মানুষকে নদীতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নদীর আশপাশের এলাকাগুলোতে রাজ্য সরকার নজরদারি বাড়িয়েছে। দামোদর সংলগ্ন সব জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের