6a4399836c25f_Gallery_1782815008244
জুন ৩০, ২০২৬ বিকাল ০৫:১১ IST

বরের টোপর, গলায় দুর্নীতির প্লাকার্ড পরিয়ে কাউন্সিলরকে মারধর! উত্তপ্ত রানাঘাট

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এবার আর শুধু ডিম ছোঁড়া নয়। তৃণমূল জনপ্রতিনিধির ওপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রানাঘাটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মারধরের ঘটনায় এলাকার আইনের শাসন নিয়ে বড় প্রশ্ন উঠেছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে গণতন্ত্রের পরিবেশ নিয়েও। বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এই ঘটনাটি ঘটে। আক্রান্ত জয়দীপ দত্ত রানাঘাট পুরসভার একজন কাউন্সিলর। অভিযোগ, সোমবার রাতে একদল বিক্ষুব্ধ জনতা আচমকাই তাঁকে ঘিরে ধরে। এরপর শুরু হয় তুমুল বিক্ষোভ। উত্তেজিত জনতা প্রথমে তাঁর মাথায় একটি বিয়ের টোপর পরিয়ে দেয়। এখানেই শেষ নয়, তাঁর গলায় ঝুলিয়ে দেওয়া হয় একটি প্ল্যাকার্ড। তাতে দুর্নীতির নানা অভিযোগ লেখা ছিল। এরপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

কাউন্সিলর 

এই ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় পুলিশ আধিকারিকরা সেখানেই উপস্থিত ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের তেমন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। সেই কারণেই পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে হেনস্তা করার ঘটনাকে অনেকেই মেনে নিতে পারছেন না। উদ্বেগ প্রকাশ করেছেন অনেক সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনরোষের ছবি সামনে আসছে। তবে রানাঘাটের এই ঘটনার নিন্দা করেছেন একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। অন্য দিকে, এই মারধরের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলে স্পষ্ট দাবি করেছে দলের স্থানীয় নেতৃত্ব।

বিজেপির উত্তর-পশ্চিম মণ্ডল ৫-এর সভাপতি বলেন, 'রানাঘাটের সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকেই এই কাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এর সঙ্গে বিজেপির কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। আমাদের কর্মীরা এই ধরনের কাজকে কখনই সমর্থন করেন না। রানাঘাটবাসীর কাছে আমার বিশেষ আবেদন, আপনারা বিভ্রান্ত হবেন না। আমি আমাদের কর্মীদের স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি। কোনো তৃণমূল নেতা বা কর্মীর বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের