নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাস্তায় সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ নজরে রাখার পর পুলিশের জালে পাকড়াও হল দুষ্কৃতী। তল্লাশি চালাতেই বেরিয়ে এল আগ্নেয়াস্ত্র। ভোটের মুখে এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়ায়। অভিযুক্তের নাম আবদার আলী শেখ। এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই পুলিশের নজরে আসতেই তার তল্লাশি নেয় পুলিশ। কোমরে হাত দিয়েই পুলিশ দেখতে পারে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপরই তাকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে এর আগেও তাকে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়।

ঘটনাটি অস্বীকার করেছেন অভিযুক্ত আবদার আলী শেখ। তিনি জানিয়েছেন , "আমার কাছে কোনোই বন্দুক ছিল না। পুলিশ নিজেই ষড়যন্ত্র করে ওই বন্দুক দেখিয়েছে। আমাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে। তবে আমি ভয় পাচ্ছিনা। আমি আদালতে বিশ্বাস করি। আমি জানি সঠিক তদন্ত হলে বিচারক ঠিক রায় দেবে। তবে আমি আবার বলব আমার কাছে কোনো বন্দুক ছিল না। শুধুশুধু আমায় নিশানা করা হয়েছে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের